ভোরে তারা মায়ের দর্শন করে র্নিবাচনী প্রচার শুরু করলেন বীরভূমের দুই তৃণমূল প্রার্থী
দি নিউজ লায়নঃ শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। শনিবার ভোরে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে তারা মায়ের দর্শন করে র্নিবাচনী প্রচার শুরু করলেন বীরভূমের হাসন ও ময়ূরেশ্বর বিধানসভার দুই তৃণমূল প্রার্থী ডাঃ অশোক চট্টোপাধ্যায় ও অভিজিৎ রায়।
প্রার্থীদের দাবি, দলনেত্রী মানুষের কাজ করার সুযোগ দিয়েছেন বলে ওঁর প্রতি কৃতজ্ঞ। সিউড়ি বিধানসভার তৃণমূলের বিধায়ক ডাঃ অশোক চট্টোপাধ্যায়ের কেন্দ্র পরিবর্তন হয়ে হাসন বিধানসভা কেন্দ্র হয়েছে । তাতে অবশ্য কোনে অসুবিধা হবে না বলে জানান অশোক বাবু। কারণ মানুষ মমতার উন্নয়ন দেখে ভোট দেবে। প্রার্থীরা কেবল দিদির অনুগত সৈনিক মাএ।
দুই প্রার্থী জানান, তারা মায়ের আশীর্বাদ নিয়ে এবার প্রত্যেক মানুষের কাছে পৌঁছে গত পাঁচ বছরে মমতা সরকার যে উন্নয়ন করেছে বাংলার জন্য যে কাজ করেছেন তার খতিয়ান তারা তুলে ধরবেন একইসঙ্গে মমতাকে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করার আর্জি জানাবেন।

Post a Comment